দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ০২ আগস্ট ২০২৪

সুবাস্তু নজর ভ্যালিতে অনিয়মের পাহাড়: ম্যানেজার তৌহিদের ‘আশ্রয়ে’ তারেক-বেলাল সিন্ডিকেটের জালিয়াতি

“কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাট: অভিযুক্তদের বাঁচাতে ‘প্রকল্প বন্ধের চক্রান্ত’!”

“মাত্র ৩০০ টাকার যন্ত্রেই বাঁচবে শিশুদের প্রাণ! হামজনিত নিউমোনিয়ায় মৃত্যুহার কমাবে বাবল সিপ্যাপ”

চুক্তি হলেও সরছে না মার্কিন বাহিনী! ইরানকে ঘিরে ট্রাম্পের কড়া বার্তা—শর্ত ভাঙলেই বড় হামলার হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া বার্তা”

ভারতে ধরা দুই খুনি দেশে ফিরছে! ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি, দিল্লি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি: ভারত সফরের খবর সম্পূর্ণ গুজব, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান”

“আবু সাঈদ হত্যা: বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড — ঐতিহাসিক রায়ে নাড়িয়ে দিল দেশ”

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবিতে দুই নারী নিহত, বরসহ নিখোঁজ ৩

শরীয়তপুর প্রতিনিধি :

মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে সাহানা ও জলি নামে দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বরসহ তিনজন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০) ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে লঞ্চযোগে আটজনের একটি বরযাত্রীর দল শরীয়তপুরের কোদালপুর লঞ্চঘাটে পৌঁছান আজ শুক্রবার সকালে। এর পর মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চর যাওয়ার জন্য লঞ্চঘাট থেকে একটি ট্রলারযোগে মোট ১১ জন যাত্রী রওনা করলে মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবির পর চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীর দলের আটজনের কেউ সাঁতার জানতেন না। খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ বরযাত্রী দলের পাঁচজনকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন বর শান্তসহ তিনজন। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেছেন। উদ্ধারকৃত বাকি তিনজনের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে বর শান্তসহ নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ ও নৌ-পুলিশের সমন্বিত টিম।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবিতে দুই নারী নিহত, বরসহ নিখোঁজ ৩

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৪

featured Image

শরীয়তপুর প্রতিনিধি :

মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে সাহানা ও জলি নামে দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বরসহ তিনজন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০) ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে লঞ্চযোগে আটজনের একটি বরযাত্রীর দল শরীয়তপুরের কোদালপুর লঞ্চঘাটে পৌঁছান আজ শুক্রবার সকালে। এর পর মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চর যাওয়ার জন্য লঞ্চঘাট থেকে একটি ট্রলারযোগে মোট ১১ জন যাত্রী রওনা করলে মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবির পর চালকসহ স্থানীয় তিনজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীর দলের আটজনের কেউ সাঁতার জানতেন না। খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ বরযাত্রী দলের পাঁচজনকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন বর শান্তসহ তিনজন। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেছেন। উদ্ধারকৃত বাকি তিনজনের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে বর শান্তসহ নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ ও নৌ-পুলিশের সমন্বিত টিম।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর