দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হত্যা মামলায় আবারও রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার — নতুন মোড়ে তদন্ত!

“বিশ্ব অর্থনীতির ‘শ্বাসনালী’ হরমুজ প্রণালি ঝুঁকিতে—বন্ধ হলে থমকে যাবে তেল, খাদ্য ও শিল্প”

ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের, হরমুজ প্রণালিতে অবরোধের ইঙ্গিত

সংসদে তুমুল বিতর্কের মধ্যেই পাস: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, ওয়াকআউট বিরোধীদের

ফতুল্লায় ঝুট ব্যবসা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩, এলাকাজুড়ে আতঙ্ক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ

“বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতিতে ইরান—পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা!”

“যুদ্ধ থামেনি, শুধু থেমেছে গুলি: ট্রিগারে আঙুল রাখার নির্দেশ মোজতবা খামেনি—দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতিতে ইরান-যুক্তরাষ্ট্র”

হত্যা মামলায় আবারও রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার — নতুন মোড়ে তদন্ত!

হত্যা মামলায় আবারও রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার — নতুন মোড়ে তদন্ত!

জুলাই আন্দোলনের সময় সংঘটিত ব্যবসায়ী হত্যাকাণ্ডের বহুল আলোচিত মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরী-কে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।

এর আগে গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন একই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবির রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জামাল উদ্দির মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ

এই ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের-সহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

মাঞ্জিল হায়দার চৌধুরীর পুনরায় রিমান্ড মঞ্জুর হওয়ায় মামলাটির তদন্ত নতুন করে গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তে তার সম্পৃক্ততা, ঘটনার পেছনের পরিকল্পনা এবং সম্ভাব্য অন্যান্য সংশ্লিষ্টদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হত্যা মামলায় আবারও রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার — নতুন মোড়ে তদন্ত!

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের সময় সংঘটিত ব্যবসায়ী হত্যাকাণ্ডের বহুল আলোচিত মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরী-কে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।

এর আগে গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন একই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবির রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর জামাল উদ্দির মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ

এই ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের-সহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

মাঞ্জিল হায়দার চৌধুরীর পুনরায় রিমান্ড মঞ্জুর হওয়ায় মামলাটির তদন্ত নতুন করে গতি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তে তার সম্পৃক্ততা, ঘটনার পেছনের পরিকল্পনা এবং সম্ভাব্য অন্যান্য সংশ্লিষ্টদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর