দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মেঘনা মোহনায় কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযান: যাত্রীবাহী ট্রলার থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

এসএসসি ২০২৬: নকলমুক্ত পরীক্ষায় কঠোর বার্তা

“শাহজালাল থার্ড টার্মিনালে জাপানের বড় প্রস্তাব: আয়ের ২২.৫% বাংলাদেশকে—তবুও কেন চুক্তি ঝুলে?”

বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাস্তা বন্ধ করলে অফিসে আসবেন না: তারেক রহমানের কড়া নির্দেশ

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল: রেল-সড়ক-নৌপথে বাড়ছে চাপ, কোথাও স্বস্তি কোথাও ভোগান্তি

পেন্টাগনের মাথাব্যথার কারণ ইরানের ‘সাশ্রয়ী’ সমরাস্ত্র; পাল্টে যাচ্ছে সমুদ্র যুদ্ধের সমীকরণ।

মেঘনা মোহনায় কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযান: যাত্রীবাহী ট্রলার থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

মেঘনা মোহনায় কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযান: যাত্রীবাহী ট্রলার থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

চাঁদপুরের মেঘনা নদীর মোহনা এলাকায় কোস্ট গার্ডের সফল অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিচালিত এই অভিযানে একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী ট্রলারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের নদীপথ ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা রোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর মোহনা এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক পাচারের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কোস্ট গার্ডের এই অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মেঘনা মোহনায় কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযান: যাত্রীবাহী ট্রলার থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুরের মেঘনা নদীর মোহনা এলাকায় কোস্ট গার্ডের সফল অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিচালিত এই অভিযানে একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী ট্রলারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের নদীপথ ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা রোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর মোহনা এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক পাচারের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কোস্ট গার্ডের এই অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সচেতন মহল।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর