দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

সুবাস্তু নজর ভ্যালিতে অনিয়মের পাহাড়: ম্যানেজার তৌহিদের ‘আশ্রয়ে’ তারেক-বেলাল সিন্ডিকেটের জালিয়াতি

“কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাট: অভিযুক্তদের বাঁচাতে ‘প্রকল্প বন্ধের চক্রান্ত’!”

“মাত্র ৩০০ টাকার যন্ত্রেই বাঁচবে শিশুদের প্রাণ! হামজনিত নিউমোনিয়ায় মৃত্যুহার কমাবে বাবল সিপ্যাপ”

চুক্তি হলেও সরছে না মার্কিন বাহিনী! ইরানকে ঘিরে ট্রাম্পের কড়া বার্তা—শর্ত ভাঙলেই বড় হামলার হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া বার্তা”

ভারতে ধরা দুই খুনি দেশে ফিরছে! ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি, দিল্লি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি: ভারত সফরের খবর সম্পূর্ণ গুজব, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান”

“আবু সাঈদ হত্যা: বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড — ঐতিহাসিক রায়ে নাড়িয়ে দিল দেশ”

গলায় হাতে শিকল বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর:

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে গলায় হাতে শিকল বেঁধে প্রতিকী প্রতিবাদ করতে দেখা গেছে। এ সময় টানা আন্দোলনে গুম-খুন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২ টার দিকে রামগঞ্জ পৌর শহরর সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করে শতাধিক আন্দোলনকারী।

মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। আন্দোলনে অংশগ্রহণকারীদের হাতে ‘আমার ভাই মরলো কেন? বিচার চাই বিচার চাই, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে ও আমার ভাইদের মারলি কেন বিচার চাই বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানের ফেস্টুন দেখা যায়।

আন্দোলন থেকে শিক্ষার্থী-জনতাকে গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর হামলা প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ বৈষম্য বিরোধী আন্দোলনের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায় তারা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

গলায় হাতে শিকল বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৪

featured Image

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর:

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে গলায় হাতে শিকল বেঁধে প্রতিকী প্রতিবাদ করতে দেখা গেছে। এ সময় টানা আন্দোলনে গুম-খুন ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২ টার দিকে রামগঞ্জ পৌর শহরর সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করে শতাধিক আন্দোলনকারী।

মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। আন্দোলনে অংশগ্রহণকারীদের হাতে ‘আমার ভাই মরলো কেন? বিচার চাই বিচার চাই, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে ও আমার ভাইদের মারলি কেন বিচার চাই বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানের ফেস্টুন দেখা যায়।

আন্দোলন থেকে শিক্ষার্থী-জনতাকে গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর হামলা প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারসহ বৈষম্য বিরোধী আন্দোলনের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায় তারা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষে চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।’

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর