মহান স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত ‘ইন্ডিপেনডেন্স ডে শিল্ড কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। ইউনাইটেড এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব শহীদ সোহরাওয়ার্দী কলেজের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনটি একদিকে যেমন ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রীড়া আসর, অন্যদিকে তেমনি পরিণত হয় এক্স-ক্যাডেটদের প্রাণবন্ত মিলনমেলায়।
টুর্নামেন্টে ঢাকার ছয়টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এক্স-ক্যাডেট দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, সরকারি তিতুমীর কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিটি ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর ও দর্শকপ্রিয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
চূড়ান্ত পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্লাটুন দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় দল লড়াকু মনোভাব ও চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। এছাড়াও অন্যান্য দলগুলোও নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে, যা টুর্নামেন্টকে প্রতিযোগিতামূলক ও উপভোগ্য করে তোলে।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর, যুক্তরাজ্য প্রবাসী এক্স-ক্যাডেট ব্যারিস্টার কামরুল হাসান তুষার অংশগ্রহণকারী সকল দল, খেলোয়াড় এবং আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একজন গর্বিত এক্স-ক্যাডেট হিসেবে এ ধরনের ইতিবাচক, গঠনমূলক এবং সমাজমুখী উদ্যোগের সঙ্গে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে তিনি আগ্রহী।
এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক এক্স সার্জেন্ট তৌফিক আহমেদ এবং সদস্য সচিব এক্স সি ইউ ও মিদুল সুমন। তাদের দক্ষ পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টার ফলে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এসময় বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, সহ-সভাপতি নুরুল কাদের নাসিম এবং ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শায়লা শারমিনকে বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়।
টুর্নামেন্টের আহ্বায়ক এক্স সি ইউ ও আলভী আহম্মেদ জানান, প্রায় ২০০ জনের উপস্থিতিতে এই আয়োজনটি ছয়টি প্রতিষ্ঠানের সাবেক ক্যাডেটদের এক মিলনমেলায় পরিণত হয়। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে।
দিনব্যাপী এই আয়োজনে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর পলাশের উপস্থিতি খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। তার অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে বলে আয়োজকরা জানান।
কবি নজরুল সরকারি কলেজের এক্স সি ইউ ও রিয়াজ আহমেদ এবং শাওন বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে সুস্থ, মানবিক ও ক্রীড়ামুখী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন