লক্ষ্মীপুরে স্বনির্ভর দেশ গড়তে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা হবে। জেলার উৎপাদিত নারকেল, সুপারি, ধান ও সয়াবিনসহ বিভিন্ন পণ্যকে কেন্দ্র করে অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য এটি উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থানীয় মতিরহাট ও ভবানীগঞ্জ এলাকা পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়ন করে স্বনির্ভর লক্ষ্মীপুর ও বাংলাদেশ গঠনে সরকার এগোচ্ছে। এতে ভোলা, বরিশাল, নোয়াখালী ও চাঁদপুরের মানুষও সুফল ভোগ করবেন।”
শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, “এটাই হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতি। তাদের অসমাপ্ত কাজ বর্তমান সময়ে তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। একই পরিবারে দুইজন প্রধানমন্ত্রী ও একজন প্রেসিডেন্ট হওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। জনগণ তাদের জনপ্রিয় ও জনবান্ধব নীতি দেখে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে।”
অনুষ্ঠানটি জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকার জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। অনেকে বিভিন্ন ষড়যন্ত্র ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সরকারের দায়িত্ব হলো জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে। এরপর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী (আলু, তেল, আটা, লবন, চিনি, মসুরের ডাল) বিতরণ করা হয়। লক্ষ্মীপুরে ৫ হাজার ৫ শতাধিক জেলেকে এই সহায়তা দেওয়া হবে, সারাদেশে এর সংখ্যা দাঁড়াবে ৪০ হাজার পরিবারে।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন