দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে ঐতিহাসিক বৈঠক

পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ধীরগতি: সময় পেরিয়ে ৮ বছরে, খরচ বেড়ে ৮৩৬ কোটি টাকা

৮ বছরে শেষ নয় ৫ বছরের প্রকল্প! খরচ বেড়ে ৮৩৬ কোটি, পার্বত্য এলাকায় অবকাঠামো ঝুঁকিতে

দুবাই মেরিনায় ওরাকল ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, উত্তেজনায় কাঁপছে আমিরাত—ইরানকে ঘিরে নতুন শঙ্কা

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে বিশাল জাহাজ—জ্বালানি মজুতে স্বস্তির ইঙ্গিত!

ইরানের আকাশে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু: উদ্ধার অভিযানে মুখোমুখি উত্তেজনায় যুক্তরাষ্ট্র–ইরান!

নোয়াখালীর সরকারি নির্দেশনা উপেক্ষা: শপিং মল ও বাণিজ্য মেলায় রাত ৯টা পর্যন্ত বেচাকেনা, সাধারণ মানুষের ক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে ঐতিহাসিক বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে ঐতিহাসিক বৈঠক

দেশের অর্থনীতি ও জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ কার্যক্রম শুরু

ঢাকা: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা ও বাণিজ্য ও শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’। এই নতুন প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কার্যকর ও কাঠামোগত আলোচনার পরিবেশ তৈরি করা, যা শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছেন অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের ৯ জন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সংকট এবং পুঁজিবাজারের চলমান অস্থিরতা নিয়ে ব্যবসায়ীরা তাদের উদ্বেগ ও পরামর্শ তুলে ধরেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে, যা দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি ও শিল্পায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে ঐতিহাসিক বৈঠক

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

দেশের অর্থনীতি ও জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ কার্যক্রম শুরু

ঢাকা: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা ও বাণিজ্য ও শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’। এই নতুন প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কার্যকর ও কাঠামোগত আলোচনার পরিবেশ তৈরি করা, যা শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছেন অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের ৯ জন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সংকট এবং পুঁজিবাজারের চলমান অস্থিরতা নিয়ে ব্যবসায়ীরা তাদের উদ্বেগ ও পরামর্শ তুলে ধরেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে, যা দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি ও শিল্পায়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর