নরসিংদীর রায়পুরায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫শে মার্চ ২০২৬ তারিখে রায়পুরা মডেল কলেজ ও ওয়াহিদুজ্জামান ন্যাশনাল ইন্সটিটিউট (পিনাকল)-এর যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (নরসিংদী-৫, রায়পুরা), কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বিশেষভাবে উপস্থিত ছিলেন—
রায়পুরা পৌরসভা যুবদলের সভাপতি জনাব ইদ্রিস আলী মুন্সি
রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও স্মরণীয় দিনে পরিণত হয়।

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন