দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র: নিহত ১৩ মার্কিন সেনা, আহত ২০০—ড্রোন হামলায় বাড়ছে ক্ষয়ক্ষতি

র‍্যাব, সিআইডি ও এসবি প্রধান পদে রদবদল

ইরানের ১২৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের মধ্যে তুমুল বিতর্ক

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানা গেল সংশ্লিষ্ট সূত্রে

সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

"জ্বালানি তেলের বাজারে স্বস্তি; রেশনিং তুলে নেওয়ার ঘোষণা"

ইরানের ১২৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

ইরানের ১২৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে পুরো অঞ্চলজুড়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ইরান থেকে নিক্ষেপ করা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার দাবি করেছে বাহরাইন।

সোমবার বাহরাইন নিউজ এজেন্সির বরাত দিয়ে আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২১২টি ড্রোন আকাশেই ধ্বংস করেছে বাহরাইন ডিফেন্স ফোর্স (বিডিএফ)। দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পাশাপাশি যেসব আরব দেশে মার্কিন সামরিক ঘাঁটি বা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা রয়েছে, সেসব এলাকাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, চলমান এই সংঘাত ইতোমধ্যে অঞ্চলটির ১৪টি দেশে প্রভাব ফেলেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

বাহরাইন ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর থেকেই দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রেখে সম্ভাব্য সব ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।

বাহরাইনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বেসামরিক স্থাপনা ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। এ ধরনের নির্বিচার হামলা শুধু নিরীহ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও সরাসরি হুমকি তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান এই উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রভাব পড়তে পারে।

সূত্র: গালফ নিউজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইরানের ১২৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর