দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন:

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: "আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতিতে শীর্ষস্থান পেয়েছিল দেশ"

রামপালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ১৩ জন

বিরোধী দলের বাধা ও হট্টগোল: উত্তপ্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পন্ন

"বিগত তিন সংসদ নিয়ে প্রশ্ন: 'জনগণের ম্যান্ডেট ছিল না' বলে দাবি"

"তপ্ত রোদের পর স্বস্তির বৃষ্টি: ধেয়ে আসছে বজ্রঝড়"

"জুলাই সনদ: প্রথম অধিবেশনের কেন্দ্রবিন্দুতে আন্দোলনের চেতনা"

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

সাহসী সাংবাদিক জাহিদ ইকবালের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টা, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

নরসিংদীর রায়পুরা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা জননেতা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল (এমপি)।

সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ সায়দাবাদ খেয়াঘাটে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা ৫ টাকা টোল নিয়ে অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি গুরুত্ব সহকারে শুনে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন যে, আগামীকাল থেকে সায়দাবাদ খেয়াঘাটে আদায় করা ৫ টাকা টোল সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি বা অযৌক্তিক টাকা আদায় সহ্য করা হবে না। জনগণের চলাচল সহজ করতে এবং তাদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

এদিকে এমপির এ ঘোষণায় সায়দাবাদ খেয়াঘাট ব্যবহারকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা জননেতা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল (এমপি)।

সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ সায়দাবাদ খেয়াঘাটে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা ৫ টাকা টোল নিয়ে অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি গুরুত্ব সহকারে শুনে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন যে, আগামীকাল থেকে সায়দাবাদ খেয়াঘাটে আদায় করা ৫ টাকা টোল সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি বা অযৌক্তিক টাকা আদায় সহ্য করা হবে না। জনগণের চলাচল সহজ করতে এবং তাদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় রায়পুরা উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

এদিকে এমপির এ ঘোষণায় সায়দাবাদ খেয়াঘাট ব্যবহারকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর