দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সংসদে তুমুল বিতর্কের মধ্যেই পাস: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, ওয়াকআউট বিরোধীদের

ফতুল্লায় ঝুট ব্যবসা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩, এলাকাজুড়ে আতঙ্ক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ

“বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতিতে ইরান—পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা!”

“যুদ্ধ থামেনি, শুধু থেমেছে গুলি: ট্রিগারে আঙুল রাখার নির্দেশ মোজতবা খামেনি—দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতিতে ইরান-যুক্তরাষ্ট্র”

মধ্যপ্রাচ্যে নাটকীয় মোড়: পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, ‘বিজয়’ দাবি ইরানের! হরমুজ প্রণালি নিয়ে বড় শর্তে এগোচ্ছে শান্তি

ইরানি হামলায় কাঁপছে ইসরায়েল: পেতাহ টিকভায় ভবন ধস, শতাধিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত, বহু মানুষ গৃহহীন

ভূমধ্যসাগরে মর্মান্তিক ট্র্যাজেডি: নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ ৩২ জন জীবিত উদ্ধার

"শাসনব্যবস্থায় পরিবর্তন: পছন্দের জনবল নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে সরকার।

নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক’: পদ হারিয়ে তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের লোক বসানো একটি স্বাভাবিক নিয়ম। এতে অবাক হওয়ার কিছু নেই।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে সকালে তাজুল ইসলামকে অব্যাহতি দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার।

নতুন প্রসিকিউটরকে স্বাগত ও অসমাপ্ত কাজের প্রত্যাশা

দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর তাজুল ইসলাম নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানিয়ে বলেন:

"আমার প্রথম রিঅ্যাকশন হচ্ছে, আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভকামনা থাকবে। তিনি যেন আমাদের রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্বগুলো সফলভাবে সম্পন্ন করতে পারেন।"

শূণ্য থেকে শুরুর স্মৃতিচারণ

জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রক্রিয়ার শুরুতে ট্রাইব্যুনালের নাজুক অবস্থার কথা স্মরণ করেন তিনি। তাজুল ইসলাম বলেন, "আমি যখন দায়িত্ব নিই, তখন মূল ভবনটি পরিত্যক্ত ছিল এবং টিনশেডে কার্যক্রম চলছিল। আগের প্রসিকিউশনের লোকজন সব অগোছালো রেখে পালিয়ে গিয়েছিলেন। নথিপত্র ও বইপত্র বৃষ্টিতে ভিজছিল। এমন একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম।"

পদত্যাগ না করার কারণ

সরকারের পক্ষ থেকে পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, তাকে গতকালই বিষয়টি জানানো হয়েছিল। তিনি বলেন, "আমি নিজে থেকে জানতে চেয়েছিলাম পদত্যাগ করব কি না। কিন্তু সরকার বলেছে তার প্রয়োজন নেই। কারণ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ায় রিপ্লেসমেন্ট। পদত্যাগ করলে ভিন্ন বার্তা যেতে পারত, যা আমি চাইনি।"

প্রেক্ষাপট: জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টির নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ সকালে আইন মন্ত্রণালয় থেকে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে এই পদে স্থলাভিষিক্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

"শাসনব্যবস্থায় পরিবর্তন: পছন্দের জনবল নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে সরকার।

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর