দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বুধবার, ৩১ জুলাই ২০২৪

সংসদে তুমুল বিতর্কের মধ্যেই পাস: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, ওয়াকআউট বিরোধীদের

ফতুল্লায় ঝুট ব্যবসা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩, এলাকাজুড়ে আতঙ্ক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ

“বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতিতে ইরান—পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা!”

“যুদ্ধ থামেনি, শুধু থেমেছে গুলি: ট্রিগারে আঙুল রাখার নির্দেশ মোজতবা খামেনি—দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতিতে ইরান-যুক্তরাষ্ট্র”

মধ্যপ্রাচ্যে নাটকীয় মোড়: পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, ‘বিজয়’ দাবি ইরানের! হরমুজ প্রণালি নিয়ে বড় শর্তে এগোচ্ছে শান্তি

ইরানি হামলায় কাঁপছে ইসরায়েল: পেতাহ টিকভায় ভবন ধস, শতাধিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত, বহু মানুষ গৃহহীন

ভূমধ্যসাগরে মর্মান্তিক ট্র্যাজেডি: নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ ৩২ জন জীবিত উদ্ধার

স্বাভাবিক নৌপথ, ট্রেন চলাচল শুরু আজ

স্বাভাবিক নৌপথ, ট্রেন চলাচল শুরু আজ

ডেক্স নিউজঃ

চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী ঢাকায় তীব্র যানজট যেমন ছিল, তেমনি গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।

সড়কের পর এবার স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে নিয়মিত যাত্রী নিয়ে সারা দেশে লঞ্চ ছেড়ে যাচ্ছে।

আর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

ঢাকার সড়কে গতকাল বুধবারও ছিল তীব্র যানজট। যান চলাচল পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয়েছে যে রাতে কারফিউ চলমান থাকা অবস্থায়ও যানজট দেখা গেছে। দূরপাল্লার বাসগুলো নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করছে।

গণপরিবহনের পাশাপাশি সব ধরনের সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।

আগের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার কুড়িল উড়ালসড়কে পণ্যবাহী গাড়ির তীব্র জট দেখা গেছে। এই সড়কে উত্তরা, আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীমুখী সড়কে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। গতকাল ঢাকার প্রধান সড়কগুলোতেও দীর্ঘ যানজট দেখা গেছে।

বিশেষ করে অফিস ছুটির পর যানজট বেড়ে যায়।

এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে লঞ্চ চলাচল। প্রথমে কারফিউ শিথিল থাকার সময় লঞ্চ চললেও এখন পুরোদমে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুরুতে ঢাকা থেকে চাঁদপুর, ইলিশা ও সুরেশ্বর পর্যন্ত লঞ্চ চলেছে। এখন ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী ও ভোলার মতো দূরের গন্তব্যেও লঞ্চ ছেড়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

স্বাভাবিক নৌপথ, ট্রেন চলাচল শুরু আজ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৪

featured Image

ডেক্স নিউজঃ

চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী ঢাকায় তীব্র যানজট যেমন ছিল, তেমনি গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।

সড়কের পর এবার স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে নিয়মিত যাত্রী নিয়ে সারা দেশে লঞ্চ ছেড়ে যাচ্ছে।

আর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

ঢাকার সড়কে গতকাল বুধবারও ছিল তীব্র যানজট। যান চলাচল পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয়েছে যে রাতে কারফিউ চলমান থাকা অবস্থায়ও যানজট দেখা গেছে। দূরপাল্লার বাসগুলো নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করছে।

গণপরিবহনের পাশাপাশি সব ধরনের সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।

আগের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার কুড়িল উড়ালসড়কে পণ্যবাহী গাড়ির তীব্র জট দেখা গেছে। এই সড়কে উত্তরা, আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীমুখী সড়কে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। গতকাল ঢাকার প্রধান সড়কগুলোতেও দীর্ঘ যানজট দেখা গেছে।

বিশেষ করে অফিস ছুটির পর যানজট বেড়ে যায়।

এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে লঞ্চ চলাচল। প্রথমে কারফিউ শিথিল থাকার সময় লঞ্চ চললেও এখন পুরোদমে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুরুতে ঢাকা থেকে চাঁদপুর, ইলিশা ও সুরেশ্বর পর্যন্ত লঞ্চ চলেছে। এখন ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী ও ভোলার মতো দূরের গন্তব্যেও লঞ্চ ছেড়ে যাচ্ছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর