দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

"শাসনব্যবস্থায় পরিবর্তন: পছন্দের জনবল নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছে সরকার।

দক্ষিণখানে ট্রাক–অটোসিএনজির মুখোমুখি সংঘর্ষচা চালকসহ ৬ জন গুরুতর আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা, দক্ষিণখান প্রতিনিধি:

রাজধানীর দক্ষিণখান থানাধীন হাজী মার্কেটের সামনে ভোর ৬টার দিকে একটি ইটবোঝাই ট্রাক ও অটোসিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোসিএনজি চালক মোহাম্মদ মজিবুর রহমান (৫০) গুরুতর আহত হয়ে মুমূর্ষ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণখান বাজারের দিকে যাওয়ার সময় একটি অটোসিএনজি বিপরীত দিক থেকে আসা একটি ইটের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে অটোসিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীসহ চালকরা সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দক্ষিণখান নিরাময় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অটোসিএনজি চালক মোহাম্মদ মজিবুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি দক্ষিণখান থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার জানান, অটোসিএনজিটিতে একজন চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সবাই কমবেশি আহত হয়েছেন। গুরুতর আহত যাত্রীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ইটের ট্রাকটি জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণখানে ট্রাক–অটোসিএনজির মুখোমুখি সংঘর্ষচা চালকসহ ৬ জন গুরুতর আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর