দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

“কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাট: অভিযুক্তদের বাঁচাতে ‘প্রকল্প বন্ধের চক্রান্ত’!”

“মাত্র ৩০০ টাকার যন্ত্রেই বাঁচবে শিশুদের প্রাণ! হামজনিত নিউমোনিয়ায় মৃত্যুহার কমাবে বাবল সিপ্যাপ”

চুক্তি হলেও সরছে না মার্কিন বাহিনী! ইরানকে ঘিরে ট্রাম্পের কড়া বার্তা—শর্ত ভাঙলেই বড় হামলার হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া বার্তা”

ভারতে ধরা দুই খুনি দেশে ফিরছে! ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি, দিল্লি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি: ভারত সফরের খবর সম্পূর্ণ গুজব, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান”

“আবু সাঈদ হত্যা: বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড — ঐতিহাসিক রায়ে নাড়িয়ে দিল দেশ”

“আবু সাঈদ হত্যা মামলায় নজিরবিহীন রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড”

এনসিপির সমর্থনে জামায়াত প্রার্থিতা প্রত্যাহার হাতিয়ায় ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে একক প্রার্থী হিসেবে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে ১০ দলীয় জোট।

মঙ্গলবার (সকাল) হাতিয়া উপজেলা সদরে এনসিপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটভুক্ত শরিক দলগুলো এ ঘোষণা দেয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম। জামায়াত নেতা শাব্বির আহমেদ তাফসীরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদ, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এলডিপির প্রার্থী আবুল হোসেন মো. বাবুল, এনপিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের হাতিয়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ সাইফী এবং খেলাফত আন্দোলনের হাতিয়া উপজেলা সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন।

বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণে যুক্ত কিছু ব্যক্তি এবারও নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টায় সক্রিয় রয়েছে। তথাকথিত ‘বিনা ভোটের’ জনপ্রতিনিধি ও তাদের সহযোগীরা ভোটের মাঠে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। এ ধরনের ব্যক্তিদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া না হয়—সে বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, “যারা অতীতে মানুষের ওপর নির্যাতন করেননি এবং কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না, তারা যদি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

এনসিপির সমর্থনে জামায়াত প্রার্থিতা প্রত্যাহার হাতিয়ায় ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে একক প্রার্থী হিসেবে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে ১০ দলীয় জোট।

মঙ্গলবার (সকাল) হাতিয়া উপজেলা সদরে এনসিপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটভুক্ত শরিক দলগুলো এ ঘোষণা দেয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম। জামায়াত নেতা শাব্বির আহমেদ তাফসীরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদ, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এলডিপির প্রার্থী আবুল হোসেন মো. বাবুল, এনপিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের হাতিয়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ সাইফী এবং খেলাফত আন্দোলনের হাতিয়া উপজেলা সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন।

বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণে যুক্ত কিছু ব্যক্তি এবারও নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টায় সক্রিয় রয়েছে। তথাকথিত ‘বিনা ভোটের’ জনপ্রতিনিধি ও তাদের সহযোগীরা ভোটের মাঠে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। এ ধরনের ব্যক্তিদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া না হয়—সে বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, “যারা অতীতে মানুষের ওপর নির্যাতন করেননি এবং কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না, তারা যদি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাই।”

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর