রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন করে তিনজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এই তিনজনের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং একজন জ্যেষ্ঠ সচিব। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আর এক মাসেরও কম সময় আগে রাষ্ট্রের পতাকাবাহী এয়ারলাইনের পর্ষদে তাদের যুক্ত করার আদেশ এসেছে।
নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালকরা হলেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এই নিয়োগের ফলে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।
এর আগে, গত ২৬ আগস্ট বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান শেখ বশিরউদ্দীন। তিনি বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেও নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ায় তখন তার এ নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা ওঠে।
— ইএইচ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন