দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

“শাহজালাল থার্ড টার্মিনালে জাপানের বড় প্রস্তাব: আয়ের ২২.৫% বাংলাদেশকে—তবুও কেন চুক্তি ঝুলে?”

বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাস্তা বন্ধ করলে অফিসে আসবেন না: তারেক রহমানের কড়া নির্দেশ

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল: রেল-সড়ক-নৌপথে বাড়ছে চাপ, কোথাও স্বস্তি কোথাও ভোগান্তি

পেন্টাগনের মাথাব্যথার কারণ ইরানের ‘সাশ্রয়ী’ সমরাস্ত্র; পাল্টে যাচ্ছে সমুদ্র যুদ্ধের সমীকরণ।

সংঘাত আরও উসকে দিতে পারে হরমুজে যুদ্ধজাহাজ মোতায়েন, বাড়ছে শঙ্কা

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে যা বলছে চীন ও পশ্চিমা বিশ্ব

‘কারো কাছে ঋণ থাকলে জানাবেন, আমি পরিশোধ করব ইনশাআল্লাহ’

বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত অথচ আবেগঘন বক্তব্যে তিনি বলেন, মরহুমা খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তবে তিনি নিজ দায়িত্বে তা পরিশোধ করবেন।

নামাজে জানাজা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন,
“আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”

একই সঙ্গে তিনি মরহুমার পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারেক রহমান বলেন,
“উনি জীবিত থাকা অবস্থায় তাঁর কোনো ব্যবহার বা কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।”

তিনি উপস্থিত সবাইকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিদেশি অতিথিরা জানাজায় অংশ নেন।

শোকাবহ পরিবেশে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর