দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

“কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাট: অভিযুক্তদের বাঁচাতে ‘প্রকল্প বন্ধের চক্রান্ত’!”

“মাত্র ৩০০ টাকার যন্ত্রেই বাঁচবে শিশুদের প্রাণ! হামজনিত নিউমোনিয়ায় মৃত্যুহার কমাবে বাবল সিপ্যাপ”

চুক্তি হলেও সরছে না মার্কিন বাহিনী! ইরানকে ঘিরে ট্রাম্পের কড়া বার্তা—শর্ত ভাঙলেই বড় হামলার হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া বার্তা”

ভারতে ধরা দুই খুনি দেশে ফিরছে! ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি, দিল্লি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি: ভারত সফরের খবর সম্পূর্ণ গুজব, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান”

“আবু সাঈদ হত্যা: বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড — ঐতিহাসিক রায়ে নাড়িয়ে দিল দেশ”

“আবু সাঈদ হত্যা মামলায় নজিরবিহীন রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড”

দক্ষিণখানে প্রকাশ্যে যুবলীগ নেতা শাহজাহান শেখকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান থানার নদ্দাপাড়ার তালতলা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম শাহজাহান শেখ (৪৫)। তিনি দক্ষিণখানের আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। তিনি বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি এবং ডিশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ জানান, শাহজাহান শেখ একটি গলি থেকে দৌড়ে তালতলা মোড়ের দিকে আসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ঘটনাস্থলে ব্যবহৃত একটি চা-পাতি ও একটি ক্যাপ (টুপি) ফেলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলেও মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই দক্ষিণখান থানা পুলিশ, র‍্যাব, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখের মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” তিনি আরও বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দক্ষিণখানে প্রকাশ্যে যুবলীগ নেতা শাহজাহান শেখকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান থানার নদ্দাপাড়ার তালতলা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতার নাম শাহজাহান শেখ (৪৫)। তিনি দক্ষিণখানের আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। তিনি বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি এবং ডিশ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ জানান, শাহজাহান শেখ একটি গলি থেকে দৌড়ে তালতলা মোড়ের দিকে আসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, হত্যাকাণ্ড শেষে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা ঘটনাস্থলে ব্যবহৃত একটি চা-পাতি ও একটি ক্যাপ (টুপি) ফেলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হলেও মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই দক্ষিণখান থানা পুলিশ, র‍্যাব, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখের মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” তিনি আরও বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর