দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪: কুমিল্লার একই পরিবারের সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা হয়। এছাড়া তুলা ও সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয়।

আলোচনায় আরও আসে জ্বালানি সহযোগিতা জোরদার, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট ইস্যু।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে আরও শুল্ক ছাড় পাওয়া সম্ভব হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, দক্ষিণ এশিয়া বিষয়ক ইউএসটিআর পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা হয়। এছাড়া তুলা ও সয়াবিনসহ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হয়।

আলোচনায় আরও আসে জ্বালানি সহযোগিতা জোরদার, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, সিভিল এয়ারক্রাফট ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট ইস্যু।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশা আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে আরও শুল্ক ছাড় পাওয়া সম্ভব হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, দক্ষিণ এশিয়া বিষয়ক ইউএসটিআর পরিচালক এমিলি অ্যাশবি, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর