দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সংসদে তুমুল বিতর্কের মধ্যেই পাস: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, ওয়াকআউট বিরোধীদের

ফতুল্লায় ঝুট ব্যবসা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩, এলাকাজুড়ে আতঙ্ক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ

“বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতিতে ইরান—পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা!”

“যুদ্ধ থামেনি, শুধু থেমেছে গুলি: ট্রিগারে আঙুল রাখার নির্দেশ মোজতবা খামেনি—দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতিতে ইরান-যুক্তরাষ্ট্র”

মধ্যপ্রাচ্যে নাটকীয় মোড়: পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, ‘বিজয়’ দাবি ইরানের! হরমুজ প্রণালি নিয়ে বড় শর্তে এগোচ্ছে শান্তি

ইরানি হামলায় কাঁপছে ইসরায়েল: পেতাহ টিকভায় ভবন ধস, শতাধিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত, বহু মানুষ গৃহহীন

ভূমধ্যসাগরে মর্মান্তিক ট্র্যাজেডি: নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ ৩২ জন জীবিত উদ্ধার

ইসরায়েলি হামলা: মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

গাজায় গণহত্যার পাশাপাশি মধ্যপ্রাচ্যের লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে ফেসবুক ও এক্সে দেয়া এক পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তারেক রহমান লিখেছেন, সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী দখল করা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়। বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন, এটি ঘৃণ্য।

তিনি আরও লিখেছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন অনেক বাংলাদেশি। ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

গাজা গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বানও করেছেন তারেক রহমান।

ইসরায়েল সরকারের বসতি স্থাপনের পরিকল্পনায় নিন্দা ও চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

ইসরায়েলি হামলা: মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

গাজায় গণহত্যার পাশাপাশি মধ্যপ্রাচ্যের লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে ফেসবুক ও এক্সে দেয়া এক পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তারেক রহমান লিখেছেন, সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী দখল করা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয়বিদারক। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়। বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন, এটি ঘৃণ্য।

তিনি আরও লিখেছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন অনেক বাংলাদেশি। ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

গাজা গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বানও করেছেন তারেক রহমান।

ইসরায়েল সরকারের বসতি স্থাপনের পরিকল্পনায় নিন্দা ও চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর