দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ২৫ আগস্ট ২০২৫

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা: এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন সকল আরোহী

মেগা প্রকল্পে ব্যয়ের লাগামহীন বৃদ্ধি, দুই মেট্রোরেলে খরচ দ্বিগুণেরও বেশি

সীমান্তে সংঘর্ষ: আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর আকস্মিক হামলার অভিযোগ

আশকোনায় বোমা উদ্ধার: দক্ষিণখান থানার তৎপরতায় রক্ষা পেল হাজারো প্রাণ

শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী–বিরোধী নেতার শ্রদ্ধা নিবেদন

দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতিতে তারেক রহমানের সম্ভাব্য প্রভাব ও গুরুত্ব

নরসিংদীর ৫ আসনের ৬৬৩ ভোটকেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ

মাহফিল শেষে ফেরার পথে আল্লামা ওয়ালীউল্লাহ আশেকী হুজুরের গাড়ি আটকে ডাকাতির চেষ্টা, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। 

খবর আল জাজিরার 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’

ট্রাম্প বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’

ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আলজাজিরায় কর্মরত সাংবাদিকও ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। 

খবর আল জাজিরার 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’

ট্রাম্প বলেন, ‘এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।’

ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আলজাজিরায় কর্মরত সাংবাদিকও ছিলেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর