দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সুবাস্তু নজর ভ্যালিতে অনিয়মের পাহাড়: ম্যানেজার তৌহিদের ‘আশ্রয়ে’ তারেক-বেলাল সিন্ডিকেটের জালিয়াতি

“কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাট: অভিযুক্তদের বাঁচাতে ‘প্রকল্প বন্ধের চক্রান্ত’!”

“মাত্র ৩০০ টাকার যন্ত্রেই বাঁচবে শিশুদের প্রাণ! হামজনিত নিউমোনিয়ায় মৃত্যুহার কমাবে বাবল সিপ্যাপ”

চুক্তি হলেও সরছে না মার্কিন বাহিনী! ইরানকে ঘিরে ট্রাম্পের কড়া বার্তা—শর্ত ভাঙলেই বড় হামলার হুঁশিয়ারি

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কড়া বার্তা”

ভারতে ধরা দুই খুনি দেশে ফিরছে! ওসমান হাদি হত্যা মামলায় বড় অগ্রগতি, দিল্লি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

“প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি: ভারত সফরের খবর সম্পূর্ণ গুজব, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান”

“আবু সাঈদ হত্যা: বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড — ঐতিহাসিক রায়ে নাড়িয়ে দিল দেশ”

নেত্রকোনার দুর্গাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—সোহাগ মিয়া (২৩) ও তার স্ত্রী ঝুমা আক্তার (২০)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নেত্রকোনা সদর উপজেলার চকলেংঙ্গড়া গ্রামের বাসিন্দা ড্রাম ট্রাকচালক সোহাগ মিয়ার সঙ্গে কুড়ালিয়া গ্রামের ঝুমা আক্তারের বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

শনিবার (১৯ জুলাই) নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন সোহাগ। রোববার ভোরে হঠাৎ ঝুমা আক্তারের বাবার ঘুম ভাঙে নাতনির কান্নার শব্দে। তিনি ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহাগ ও ঝুমার মরদেহ দেখতে পান।

তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫

featured Image

আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—সোহাগ মিয়া (২৩) ও তার স্ত্রী ঝুমা আক্তার (২০)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নেত্রকোনা সদর উপজেলার চকলেংঙ্গড়া গ্রামের বাসিন্দা ড্রাম ট্রাকচালক সোহাগ মিয়ার সঙ্গে কুড়ালিয়া গ্রামের ঝুমা আক্তারের বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

শনিবার (১৯ জুলাই) নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন সোহাগ। রোববার ভোরে হঠাৎ ঝুমা আক্তারের বাবার ঘুম ভাঙে নাতনির কান্নার শব্দে। তিনি ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজার ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহাগ ও ঝুমার মরদেহ দেখতে পান।

তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর