দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সংসদে তুমুল বিতর্কের মধ্যেই পাস: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, ওয়াকআউট বিরোধীদের

ফতুল্লায় ঝুট ব্যবসা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩, এলাকাজুড়ে আতঙ্ক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, বিশ্বজুড়ে উদ্বেগ

“বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতিতে ইরান—পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা!”

“যুদ্ধ থামেনি, শুধু থেমেছে গুলি: ট্রিগারে আঙুল রাখার নির্দেশ মোজতবা খামেনি—দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতিতে ইরান-যুক্তরাষ্ট্র”

মধ্যপ্রাচ্যে নাটকীয় মোড়: পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, ‘বিজয়’ দাবি ইরানের! হরমুজ প্রণালি নিয়ে বড় শর্তে এগোচ্ছে শান্তি

ইরানি হামলায় কাঁপছে ইসরায়েল: পেতাহ টিকভায় ভবন ধস, শতাধিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত, বহু মানুষ গৃহহীন

ভূমধ্যসাগরে মর্মান্তিক ট্র্যাজেডি: নৌকাডুবিতে নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ ৩২ জন জীবিত উদ্ধার

নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই সঙ্গে তার জামিন প্রশ্নে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।

এদিন আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে, সোমবার (২৩ জুন) রাতে হানিফকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে যৌথবাহিনীর একটি দল। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাজধানীর উত্তরায় একদল লোক সাবেক সিইসি নুরুল হুদাকে নিজ বাসা থেকে বের করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন। এর আগে নুরুল হুদাকে জুতা দিয়ে আঘাত এবং ডিম নিক্ষেপ করা হয়। এই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

রোববার, ১২ এপ্রিল ২০২৬

নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

featured Image

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই সঙ্গে তার জামিন প্রশ্নে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।

এদিন আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে, সোমবার (২৩ জুন) রাতে হানিফকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে যৌথবাহিনীর একটি দল। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাজধানীর উত্তরায় একদল লোক সাবেক সিইসি নুরুল হুদাকে নিজ বাসা থেকে বের করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেন। এর আগে নুরুল হুদাকে জুতা দিয়ে আঘাত এবং ডিম নিক্ষেপ করা হয়। এই ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর