দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : সোমবার, ২৩ জুন ২০২৫

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪: কুমিল্লার একই পরিবারের সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।

আজ সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা যুবশক্তির আয়োজনে জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোনো আপোস থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেয়ার ক্ষেত্রে কোনো আপোস থাকবে না।

তিনি আরও বলেন, প্রথম সারির ৭টি দলের মধ্যে ৬টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তী সরকার বা ঐক্যমত কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তবে এই সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি, সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না।

সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে সারজিস বলেন, আমরা প্রত্যাশা করি, একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না: সারজিস

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তবে তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।

আজ সোমবার (২৩ জুন) সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা যুবশক্তির আয়োজনে জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয়েও আমাদের কোনো আপোস থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেয়ার ক্ষেত্রে কোনো আপোস থাকবে না।

তিনি আরও বলেন, প্রথম সারির ৭টি দলের মধ্যে ৬টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তী সরকার বা ঐক্যমত কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তবে এই সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি, সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না।

সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে সারজিস বলেন, আমরা প্রত্যাশা করি, একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর