দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : শনিবার, ৩১ মে ২০২৫

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪: কুমিল্লার একই পরিবারের সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সিলেট সীমান্তে আরো ২১ জনকে পুশইন করল বিএসএফ

সিলেটের বিয়ানীবাজার উপজেলা সীমান্ত দিয়ে আরো ২১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে। এ নিয়ে বিয়ানীবাজার দিয়ে তিন দিনে ৫৩ জনকে ঠেলে পাঠানোর বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার নওয়াগ্রাম সীমান্ত এলাকায় আজ ভোরে অভিযান চালান ৫২ বিজিবির নওয়াগ্রাম বিওপি সদস্যরা।

এ সময় ভারত থেকে অবৈধভাবে ঠেলে পাঠানো ২১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৮ জন করে নারী ও শিশু রয়েছে।

গত রবিবার (২৫ মে) বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ৩২ জনকে ঠেলে পাঠানোর পর থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছিল বিজিবি। সীমান্ত পাহারায় বিজিবি সতর্ক অবস্থানে থাকলেও ফের ঠেলে পাঠানোর ঘটনা ঘটল।

আটকদের প্রথমে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তানান্তর করে বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটেলিয়ন।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। তাদের মধ্যে নড়াইল ও টুঙ্গিপাড়ার বাসিন্দারা আছেন।

তারা ভারতের দিনমজুরের কাজ করতেন। সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিভিন্নভাবে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ঠেলে পাঠানো হয়েছে।’

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘বিজিবি আটক ২১ জনকে থানায় হস্তান্তর করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট সীমান্তে আরো ২১ জনকে পুশইন করল বিএসএফ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৫

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর