দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
প্রকাশ : মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা

র‍্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: বিশেষ নির্দেশনা

বগুড়া ও শেরপুর উপনির্বাচন ৯ এপ্রিল: তফসিল ঘোষণা আজ

অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ধস, ঘাটতির পাহাড় ৬০ হাজার কোটি।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪: কুমিল্লার একই পরিবারের সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।

এবার রাষ্ট্রপতির আরও বিস্ফোরক মন্তব্য; তোলপাড় রাজনৈতিক অঙ্গন

১২ মার্চ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্র্বতী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্তে সবাই একমত হন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বৈঠকে আরও দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। একটি হলো, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হন। অন্যটি হচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর সাড়ম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না দলটি। যদিও অন্তর্র্বতী সরকার গঠনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেন। এখন দলটি আগের অবস্থান নরম করেছে।

বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে অন্তর্র্বতী সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে অন্তর্র্বতী সরকার প্রশাসনসহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা দেশবাসীকে আশান্বিত করছে। বিএনপি এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে।

নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘মাত্র অল্প কদিন দিন হলো একটি সরকার হয়েছে। এখনই বিএনপি সময় বেঁধে দেবে কেন? এটা অশোভন এবং অনুচিত। আমরা চাইতে হবে না, সময় হলে তারাই নির্বাচনের ঘোষণা দেবে।

সোমবারের বৈঠকে স্থায়ী কমিটির নতুন দুই সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়। মঙ্গলবার দুপুরে নবনিযুক্ত এই দুই সদস্যকে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তাঁরা সেখানে দোয়া ও মোনাজাত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৪

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর