দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে: বাজুস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর (সোমবার) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।এ সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের সংশ্লিষ্ট জুয়েলারি ব্যবসায়ীদের নির্ধারিত দিনে প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্তটি কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেছে সংগঠনটি।ফলে নির্ধারিত দিনে সারা দেশের জুয়েলারি দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বাজুস।

১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে: বাজুস