প্রেস রিলিজ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে NUB Film and Photography Club-এর উদ্যোগে ফটোগ্রাফি ওয়ার্কশপ অনুষ্ঠিত
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB)-এর NUB Film and Photography Club (NUB-FPC) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৩১৬ নম্বর কক্ষে একটি বিশেষ *Photography Workshop* অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল ক্লাবের নতুন সদস্যদের DSLR ক্যামেরার মৌলিক ব্যবহার, ক্যামেরা সেটিংস, ফটোগ্রাফির প্রাথমিক ধারণা এবং বাস্তবভিত্তিক ফটোগ্রাফি দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা।কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা DSLR ক্যামেরার বিভিন্ন ফিচার, এক্সপোজার ট্রায়াঙ্গেল (ISO, Aperture ও Shutter Speed), ফ্রেমিং, কম্পোজিশন এবং ফটোগ্রাফির বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। পাশাপাশি ক্যামেরা পরিচালনার ব্যবহারিক দিকগুলোও তাদের সামনে তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রশিক্ষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: Md. Seikh Fahmiduzzaman, Vice President-II, NUBFPC (Department of Pharmacy) Maun Ahmed Moin, Assistant General Secretary, NUBFPC (Department of English Language and Literature) Syed Jahin Bin Masud, Photography Secretary, NUBFPC (Department of English Language and Literature)তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন সদস্যদের সঙ্গে ভাগাভাগি করেন এবং ফটোগ্রাফি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের President Md. Fardin Molla, Vice President Salman Hossain, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।NUB Film and Photography Club ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা বিকাশ এবং ফটোগ্রাফি ও চলচ্চিত্র বিষয়ক জ্ঞান সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।ইভেন্ট নিউজ কাভারেজ: রাফিয়াদ মাহমুদ সিজয় (আরিফ)মিডিয়া পার্টনার: দৈনিক জাতীয় কণ্ঠস্বর প্রেরক:NUB Film and Photography Club (NUB-FPC)Northern University Bangladesh (NUB)ঢাকা, বাংলাদেশ।