দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম। মঙ্গলবার সকালে রাজধানীর একাধিক কেন্দ্র ঘুরে দেখেন তিনি।সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬। এ বছর ঢাকা মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে পরীক্ষা চলছে।পরীক্ষার চতুর্থ দিনে তিনি ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল এবং লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ ধানমন্ডি এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত রাখতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক