প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল পরিচয়ে তাণ্ডব, চার সহযোগী ৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতাল-এ চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার চার আসামিকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন।রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ফারুক হোসেন সুমন, লিটন মিয়া, ফালান মিয়া এবং মো. রুবেল।এর আগে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মামলার প্রধান আসামি মঈন উদ্দিনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার সূত্রপাত গত শুক্রবার (১০ এপ্রিল)। অভিযোগ অনুযায়ী, যুবদল নেতার পরিচয় দিয়ে একদল ব্যক্তি কামরুল ইসলাম প্রতিষ্ঠিত হাসপাতালটিতে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা নিজেদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ভয়ভীতি প্রদর্শন করে বলেও জানা যায়।এ ঘটনায় হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ রাজধানীর শেরেবাংলা নগর থানা-এ একটি মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চাঁদাবাজির পুরো চক্র এবং এর পেছনের সম্ভাব্য নেটওয়ার্ক উদঘাটনের চেষ্টা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর