প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক ||
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। এরপর ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে গিয়ে জ্বালানি, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।পরে প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে ফিরে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন সংক্রান্ত বৈঠকে অংশ নেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর