প্রিন্ট এর তারিখ : ২৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
রমজানের ছুটি পুষিয়ে নিতে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক ||
রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রমজান মাসে ধারাবাহিক ছুটির ফলে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি পূরণে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।এর আগে, গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেওয়া এক নির্দেশনায়ও ছুটিজনিত শিক্ষাগত ঘাটতি পূরণে শনিবারগুলোতে ক্লাস চালুর কথা উল্লেখ করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর