প্রিন্ট এর তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী–বিরোধী নেতার শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক ||
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী নেতাদের শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি পালিতমহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রথমে রাষ্ট্রপতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় চেয়ারম্যান হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এবং সবশেষে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি মোনাজাতে অংশ নেন।প্রধানমন্ত্রীর পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।এরপর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দলীয় নেতাদের সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং এমপি হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান ও চার্জ দ্য অ্যাফেয়ার্সগণ শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষও ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিবাহী দিন, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর