প্রিন্ট এর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫
ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক
||
ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।মামলার এজাহারে বলা হয়, ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল সরকার। যার ব্যয় ছিল সাড়ে ৬০০ কোটি টাকা। অথচ মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টাও ব্যর্থ হয়েছে। তিন বছর আগে স্থায়ীভাবে সবগুলো ট্রেন অচল হয়ে যায়। এসব অভিযোগে তৌহিদুল আনোয়ারসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়।তাতে আরও বলা হয়, ডেমু ট্রেন প্রকল্পটি বাস্তবায়নের পেছনে ব্যক্তি স্বার্থ মূল উদ্দেশ্য ছিল। যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর