প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
২৮ নভেম্বরের আগে চাকরির মেয়াদ বৃদ্ধির আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক ||
আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি, আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর আগেই সব কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে। তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে অসংখ্য কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বেন।এ ছাড়া আন্দোলনে অংশগ্রহণের কারণে কোনো কর্মকর্তা-কর্মচারীকে প্রশাসনিক হয়রানি বা চাকরিচ্যুত করা যাবে না বলেও দাবি জানিয়েছেন তারা।চার দফা দাবি থেকে এক দফা—চেয়ারম্যান ও এমডির পদত্যাগআন্দোলনকারীদের ঘোষিত দাবিগুলো হলো—১. আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর পূর্বে কর্মকর্তা-কর্মচারীদের চাকরির মেয়াদ অবিলম্বে বৃদ্ধি করতে হবে।২. আন্দোলনে অংশগ্রহণকারী কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি করা যাবে না এবং কাউকে চাকরিচ্যুত করা যাবে না।৩. নতুন প্রকল্পের ব্যবস্থা করে বর্তমানে কর্মরত এবং ফেইজ আউট হওয়া রিলাই ও ফিশারিজ প্রকল্পের সব কর্মীকে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ নিশ্চিত করতে হবে।৪. উপরোক্ত দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে পদত্যাগ করতে হবে।আন্দোলনকারীরা জানান, প্রথম তিনটি দাবির মাধ্যমে কর্মীদের চাকরি ও ভবিষ্যৎ সুরক্ষার সুযোগ থাকলেও কর্তৃপক্ষের কার্যকর সাড়া না পাওয়ায় এখন তারা নেতৃত্বের পরিবর্তনের দাবিতে অনড়।দাবি না মানলে আরও ভয়াবহ আন্দোলনের হুঁশিয়ারিমানববন্ধনে আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুল লতিফ বলেন, গত ৩ নভেম্বর থেকে কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত উপযুক্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।তিনি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির প্রতি কর্তৃপক্ষের কোনো কার্যকর সাড়া নেই। কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা, ভবিষ্যৎ ও অধিকার নিয়ে আর কোনো অনিশ্চয়তা মেনে নেওয়া হবে না। কর্তৃপক্ষ যদি আমাদের ন্যায্য দাবিগুলো মেনে না নেয়, তাহলে আমরা আরও তীব্র আন্দোলনে যেতে বাধ্য হব। প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"তিনি আরও বলেন, কর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগমানববন্ধনে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগসংক্রান্ত অসংগতি এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগও তুলে ধরেন আন্দোলনকারীরা।তাদের দাবি, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, ন্যায্য সুযোগ-সুবিধা দিতে হবে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।একই সঙ্গে কর্মীদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।আন্দোলনে আব্দুল লতিফের নেতৃত্বে অমিত মন্ডলসহ কর্মকর্তা-কর্মচারীরাচলমান আন্দোলনে প্রধান সমন্বয়ক আব্দুল লতিফের নেতৃত্বে সক্রিয় রয়েছেন অমিত মন্ডলসহ এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের বক্তব্য, এটি কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়; বরং চাকরির নিরাপত্তা, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার আন্দোলন।তারা জানান, দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কর্মীদের অনিশ্চয়তার মধ্যে রাখা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।সামনে কঠোর কর্মসূচির ইঙ্গিত, উত্তেজনা বাড়ছে৩ নভেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন ২৫ নভেম্বরেও অব্যাহত থাকায় এসডিএফের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে। শাহবাগের মানববন্ধন থেকে দেওয়া কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।আগামী ২৮ নভেম্বরের আগে চাকরির মেয়াদ বৃদ্ধিসহ অন্যান্য দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর সিদ্ধান্ত নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।তাদের স্পষ্ট ঘোষণা—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচির পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এখন প্রশ্ন একটাই—এসডিএফের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ সংকটের সমাধান করবে, নাকি রাজপথের আন্দোলন আরও তীব্র হওয়ার অপেক্ষা করবে?
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর