প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ার কারাগারে এসি-সুইমিং পুল-জিম, বরখাস্ত ৫ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক ||
কারাগারের ভেতরে সাধারণ বন্দিদের জন্য যেখানে কঠোর নিয়ম ও পাহারা, সেখানেই ভিআইপি বন্দিদের জন্য তৈরি হয়েছিল আলাদা এক বিলাসবহুল ব্যবস্থা। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ, ফ্রিজ, বড় খাটের পাশাপাশি ছিল সুইমিং পুল, জিম ও গলফ খেলার সুবিধাও।ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি কারাগারে আকস্মিক অভিযান চালিয়ে এমন চিত্র পাওয়ার পর কারাগারটির প্রধানসহ পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এসব সুবিধার বিনিময়ে ঘুষ নেওয়া হতো বলে অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসার পর দুর্নীতির বিষয়টি তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।অভিযানে তদন্তকারীরা কারাগারের ভেতরে ভিআইপি বন্দিদের জন্য তৈরি বিশেষ কক্ষের সন্ধান পান। সেখানে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা, সোফা, ফ্রিজ ও বড় খাটসহ বিভিন্ন বিলাসী সুবিধা ছিল।শুধু থাকার জায়গাতেই থেমে থাকেনি এই বিশেষ ব্যবস্থা। কারাগারের ভেতরে সুইমিং পুল, জিম এবং গলফ খেলার সুযোগও রাখা হয়েছিল বলে অনুসন্ধানে উঠে এসেছে।অন্যদিকে সাধারণ বন্দিদের জন্য যেখানে কারাগারের নিয়ম-কানুন কঠোরভাবে কার্যকর থাকার কথা, সেখানে বিশেষ বন্দিদের জন্য এমন আলাদা সুবিধা কীভাবে তৈরি হলো, সেটিই এখন তদন্তের অন্যতম বিষয়।তদন্তে আরও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। কারাগারের কড়া নিরাপত্তা চেকপোস্ট এড়িয়ে ভিআইপি বন্দিদের যাতায়াতের জন্য বাঁশঝাড়ের আড়ালে একটি গোপন পথ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।কারাগারের নিরাপত্তাব্যবস্থার মধ্যে এমন একটি পথ কীভাবে তৈরি ও দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।পার্কিং এলাকায় টয়োটা আলফার্ড ও ফরচুনারের মতো দামি গাড়ি পাওয়ার তথ্যও সামনে এসেছে।অনুসন্ধানে জানা গেছে, এসব বিশেষ সুবিধা পেতে বন্দিদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।কিছু ক্ষেত্রে মাসে লাখ লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে দাবি করা হয়েছে। এমনকি কোনো কোনো বন্দির কাছ থেকে বছরে প্রায় এক বিলিয়ন ইন্দোনেশীয় রুপি পর্যন্ত নেওয়ার তথ্যও উঠে এসেছে।অভিযোগ অনুযায়ী, এসব অর্থের একটি অংশ কারাগারের অসাধু কর্মকর্তাদের মধ্যে ভাগ হয়ে যেত। তবে অর্থের প্রবাহ, কারা এর সঙ্গে জড়িত এবং কতদিন ধরে এই ব্যবস্থা চলছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা চলছে।ঘটনা প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়ার কারা প্রশাসন ব্যবস্থা নিয়েছে। কারাগারের প্রধানসহ পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।একই সঙ্গে কারাগারের ভেতরে ভিআইপি সুবিধা তৈরির পেছনে কারা জড়িত, কীভাবে অর্থ লেনদেন হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা কোথায় ছিল—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর