প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ১৬ বছরের পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ||
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জরুন এলাকার মৃত বাবুল মিয়ার টিনশেড বাসার বারান্দার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হাসিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। প্রায় চার বছর আগে খালা-খালুর সঙ্গে জরুন এলাকায় এসে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন হাসিনা।পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন হাসিনা। এ কারণে তিনি কারখানায় কাজে যাননি।সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।এ সময় ঘরের সিলিংয়ের আড়ার সঙ্গে হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।পরে খবর পেয়ে রাত ৯টার দিকে কোনাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।হাসিনার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর