দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ
আপডেট : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

"জুলাই সনদ: প্রথম অধিবেশনের কেন্দ্রবিন্দুতে আন্দোলনের চেতনা"

রায়পুরায় এমপির বড় ঘোষণা—আগামীকাল থেকেই সায়দাবাদ খেয়াঘাটে টোল ফ্রি

সাহসী সাংবাদিক জাহিদ ইকবালের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টা, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল

বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তা নেই: দেশীয় উৎপাদনেই মিটছে পেট্রল-অকটেনের বড় অংশ

রাষ্ট্রপতি: দেশের সমৃদ্ধিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য

পলাশ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান: সময়মতো নেই অর্ধেকের বেশি ডাক্তার, ক্ষোভ ও দুঃখ প্রকাশ

তেল যখন যুদ্ধের হাতিয়ার: পারস্য উপসাগরে ঘনিয়ে আসছে বড় সংঘাত

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: বিমানবন্দর রেলওয়ে পার্কিংয়ে প্রতিবন্ধীর কাছ থেকেও রেহাই নেই

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে পার্কিং এলাকায় দোকান বসানোর সুযোগ দেওয়ার কথা বলে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সাংবাদিক পরিচয়ধারী এক ভুয়া ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম ফারুক হোসেন। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছেন। এমনকি প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকেও চাঁদা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের দাবি, ফারুক হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ আছে—এমন মিথ্যা আশ্বাস দিয়ে দোকান বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখান। পরে বিভিন্ন অজুহাতে একাধিক দফায় টাকা আদায় করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় এক প্রতিবন্ধী ভুক্তভোগী জানান, জীবিকার তাগিদে দোকান বসানোর আশায় তিনি অভিযুক্তের কথায় বিশ্বাস করেন। কিন্তু দোকান দেওয়ার পরিবর্তে তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও চরম নিন্দনীয়।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে বিষয়টি ‘বিবিসি নিউজ ৭.২৪’-এর কাছে পৌঁছেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সাংবাদিকতার মতো একটি সম্মানজনক পেশার নাম ব্যবহার করে এ ধরনের চাঁদাবাজি প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক জাতীয় কণ্ঠস্বর

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: বিমানবন্দর রেলওয়ে পার্কিংয়ে প্রতিবন্ধীর কাছ থেকেও রেহাই নেই

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে পার্কিং এলাকায় দোকান বসানোর সুযোগ দেওয়ার কথা বলে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সাংবাদিক পরিচয়ধারী এক ভুয়া ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম ফারুক হোসেন। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছেন। এমনকি প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকেও চাঁদা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের দাবি, ফারুক হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ আছে—এমন মিথ্যা আশ্বাস দিয়ে দোকান বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখান। পরে বিভিন্ন অজুহাতে একাধিক দফায় টাকা আদায় করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় এক প্রতিবন্ধী ভুক্তভোগী জানান, জীবিকার তাগিদে দোকান বসানোর আশায় তিনি অভিযুক্তের কথায় বিশ্বাস করেন। কিন্তু দোকান দেওয়ার পরিবর্তে তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও চরম নিন্দনীয়।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে বিষয়টি ‘বিবিসি নিউজ ৭.২৪’-এর কাছে পৌঁছেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সাংবাদিকতার মতো একটি সম্মানজনক পেশার নাম ব্যবহার করে এ ধরনের চাঁদাবাজি প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক জাতীয় কণ্ঠস্বর

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর